এইমাত্র পাওয়া

৩০ তরুণীর হকি প্রশিক্ষণ চলছে কেশবপুরে

নিজস্ব প্রতিনিধি।।

যশোরের কেশবপুর উপজেলার চলছে ৩০ তরুণীর হকি প্রশিক্ষণ। উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে যশোর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী এ প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ১লা ডিসেম্বর ওই বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে নারী হকি প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সিদ্ধার্থ বসুর সভাপতিত্বে নারী হকি প্রশিক্ষণ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও প্রশিক্ষণ উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিকেএসপি’র প্রাক্তন হকি চীফ কোচ কাওসার আলী, যশোর জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, যশোর জেলা হকি প্রশিক্ষক হাসান রনি, প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু।

যশোর জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর বলেন, জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা নারী হকি দল গঠনের লক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ৩০ জন তরুণী এ প্রশিক্ষণ নিচ্ছেন। তাদেরকে মাসব্যাপী প্রশিক্ষণ দিবেন, যশোরের হকি প্রশিক্ষক হাসান রনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.