নিউজ ডেস্ক।।
শর্তসাপেক্ষে চুয়েট, কুয়েট এবং রুয়েটের সঙ্গে ভর্তি পরীক্ষায় যেতে চায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অন্য বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আলোচনা করে এবং তারা সম্মত হলে একাডেমিক কাউন্সিলের পরবর্তী সভায় ভর্তি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বুয়েট কর্তৃপক্ষ।
এ বিষয়ে বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক মো. ফোরকার উদ্দিন বলেন, যেহেতু এবার এইচএসসি পরীক্ষা হবে না, সে ক্ষেত্রে অন্য বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে একটি এমসিকিউ হতে পারে। পরে বুয়েটে লিখিত আরেকটি পরীক্ষা নেওয়ার বিষয়ে একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হয়েছে। তবে এ সিদ্ধান্তই চূড়ান্ত নয়। অন্য বিশ্ববিদ্যালয়গুলো কী ভাবছে- তার ওপর সব নির্ভর করছে।
জানা গেছে, প্রস্তাবিত চার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এভাবে গুচ্ছ ভর্তি পরীক্ষা হলেও তাতে নেতৃত্ব থাকতে চায় বুয়েট। এ ভর্তি পরীক্ষা সিংহভাগ হতে হবে বুয়েট ক্যাম্পাসে। এ সিদ্ধান্তে অন্য বিশ্ববিদ্যালয় রাজি না হলে আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেবে বুয়েট
কর্তৃপক্ষ। এ ধরনের প্রস্তাবনা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হচ্ছে বলেও জানা গেছে।
বুয়েটের প্রস্তাবনা অনুযায়ী, এবার ভর্তিচ্ছু বেশিসংখ্যক শিক্ষার্থীকে আবেদনের সুযোগ দেওয়া হবে। আবেদনকারীদের নিয়ে চার বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ পরীক্ষা হবে। এতে উত্তীর্ণরা বুয়েট ক্যাম্পাসে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
