অনলাইন ডেস্ক ঃ
চিন্তায় মননে মুক্তিযুদ্ধ’ স্লোগান নিয়ে বরিশালের সংস্কৃতিক সংগঠন খেলাঘর এর আয়োজনে দেয়ালিকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এই প্রতিযোগিতার ভার্চুয়াল উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রনালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান। স্কুলের হলরুমে খেলাঘর সভাপতি নজমুল হোসেন আকাশের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী বিশেষ অতিথি ছিলেন খেলাঘর কেন্দ্রিয় কমিটির চেয়ারপারসন প্রফেসর মাহফুজা খানম। বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কৃষ্ণ দে এবং পংকজ রায় চৌধুরী।
অনুষ্ঠানে খেলাঘরের ১১টি আন্তঃআসরের সদস্যরা ১৪টি দেয়ালিকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
দেয়ালিকা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন রক্তঝুমুর খেলাঘর আসর, দ্বিতীয় হন চারন খেলাঘর আসর এবং তৃতীয় হন ছায়াঘেরা খেলাঘর আসর।
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
এর আগে অনুষ্ঠান শুরুর প্রাক্কালে সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন আয়োজকরা।
শিক্ষাবার্তা/ বিআ
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
