এইমাত্র পাওয়া

হাসতে ভুলে যাচ্ছে বাংলাদেশের মানুষ

নিউজ ডেস্ক।।

রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক চাপে বাংলাদেশিদের মধ্যে বিষণœতার হার ক্রমেই বাড়ছে। সম্প্রতি আবেগ-অনুভূতি প্রকাশ নিয়ে ওয়াশিংটনভিত্তিক জনমত জরিপ প্রতিষ্ঠান গ্যালাপের তৈরি চলতি বছরের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে ১৪৫টি দেশের নাগরিকদের মধ্যে সর্বনিম্ন ইতিবাচক অভিজ্ঞতাসম্পন্ন ১২ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। মূলত বিশ্রাম, সম্মান লাভ, হাসি-আনন্দ, প্রতিদিন ভালো বা মজার কাজ করা, নতুন কিছু শেখা এবং দিনটি কতটুকু উপভোগ করছেন- এসব আবেগ-অনুভূতি নিয়ে সাধারণত এই জরিপে প্রশ্ন করা হয়।

যার নিরিখে বাংলাদেশের স্কোর মাত্র ৫৫। সর্বনিম্ন ইতিবাচক অভিজ্ঞতায় ৫৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশের আগে থাকা তিন দেশ হলো মিসর, সার্বিয়া ও ইয়েমেন। এ ছাড়া বাংলাদেশের নিচে থাকা তিন দেশ হলো উত্তর সাইপ্রাস (৫৫ পয়েন্ট), ইথিওপিয়া (৫৪ পয়েন্ট) ও নিউনিসিয়া (৫৪ পয়েন্ট)। এই ১২ দেশের মধ্যে ৩৮ পয়েন্ট নিয়ে তলানিতে অবস্থান করছে আফগানিস্তান।

গ্যালাপ জানিয়েছে, প্রাত্যহিক ইতিবাচক

এবং নেতিবাচক অভিজ্ঞতার ভিত্তিতে ১৪৫ দেশের মোট ১ লাখ ৭৫ মানুষের সাক্ষাৎকারের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। তালিকা অনুযায়ী গতকাল কি আপনি প্রচুর হেসেছেন? ২০১৯ সালে এমন প্রশ্নের জবাবে বিশ্বের প্রায় তিন-চতুর্থাংশ মানুষের উত্তর হচ্ছে ‘হ্যাঁ’। জীবন উপভোগ করছেন কিনা এমন প্রশ্নে ১০ জনের ৭ জনই ‘হ্যাঁ’ উত্তর দিয়েছেন। ভালোভাবে বিশ্রাম পেয়েছেন ৭১ শতাংশ এবং ৮৬ শতাংশ জানিয়েছেন তাদের সঙ্গে শ্রদ্ধাপূর্ণ আচরণ করা হয়েছে। ২০১৯ সালে সামগ্রিক ইতিবাচক অভিজ্ঞতা সূচকের স্কোর ছিল ৭১।

অন্যদিকে গতকাল শারীরিক কষ্ট অনুভব করেছেন কিনা, উদ্বিগ্ন কিনা, বিষণœতায় ভুগেছেন কিনা, চাপ ও রাগ অনুভব করেছেন এমন প্রশ্নে ২০১৯ সালে সামগ্রিক নেতিবাচক অভিজ্ঞতার সূচকটির স্কোর ৩১। উত্তরদাতাদের ৩৯ শতাংশ মানুষ জানান, তারা আগের দিন প্রচুর উদ্বেগে ছিলেন। চাপে ভুগেছেন ৩৫ শতাংশ। ১০ জনের মধ্যে তিনজন জানান শারীরিক কষ্টের কথা। ২৬ শতাংশ জানান দুঃখে ছিলেন। রাগ অনুভব করেছেন ২২ শতাংশ।

এই তালিকায় ইতিবাচক অভিজ্ঞতা সূচকে শীর্ষ দেশগুলো হলো- পানামা (৮৫ পয়েন্ট), এল সালভেদর (৮৪ পয়েন্ট), গুয়াতেমালা (৮৪ পয়েন্ট), প্যারাগুয়ে (৮৩ পয়েন্ট), কলম্বিয়া (৮২ পয়েন্ট), ইন্দোনেশিয়া (৮২ পয়েন্ট), মেক্সিকো (৮২ পয়েন্ট), নিকারাগুয়া (৮২ পয়েন্ট), চীন (৮১ পয়েন্ট), ডেনমার্ক (৮১ পয়েন্ট) ও হন্ডুরাস (৮১ পয়েন্ট)।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.