এইমাত্র পাওয়া

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ৬ তলা ও লিফট উদ্বোধন

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

বস্ত্র ও পাট মন্ত্রী বীরপ্রতীক গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের অর্থায়নে নির্মিত নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ৬ তলা এবং নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু’র অর্থায়নে দেয়া লিফট উদ্বোধন করা হয়েছে। সোমবার ( ৩০ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জ -১ ( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ৬ তলার উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন , নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা:সেলিনা হায়াত আইভী, নারায়ণগঞ্জ -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, পুলিশ সুপার জায়েদুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড. মাহাবুবুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক সবুজ প্রমূখ।

পরে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানজনক স্বাধীনতা পুরস্কার (২০২০) পাওয়ায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপি কে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। এসময় মন্ত্রীকে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.