এইমাত্র পাওয়া

ভালুকায় জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

ময়মনসিংহের ভালুকায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (২৯ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, সহকারী কমিশনার(ভূমি) মাইন উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এ নির্বাচিত শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়ঃ-
বিদ্যালয়ঃ হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়,
কলেজঃ শহীদ নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ,
মাদরাসাঃ বড়চালা হুসাইনিয়া দাখিল মাদরাসা,
কারিগরিঃ এ্যাপোলো ইনস্টিটিউট অব কম্পিউটার।
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়ঃ-
বিদ্যালয়ঃ আনোয়ারা নীনা, কলেজঃ মোজাম্মেল হক কিরণ, মাদরাসাঃ শেখ খাইরুল বাসার, কারিগরিঃ এআর শামসুর রহমান।
শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়ঃ-
বিদ্যালয়ঃ সামিউল ইসলাম, কলেজঃ এমএমএইচ কবির, মাদরাসাঃ আক্কাস আলী, কারিগরিঃ এমরান হোসেন।
স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এ নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেন।

শিক্ষাবার্তা/এসআই


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.