নিউজ ডেস্ক।।
সারাদেশে আজ সোমবার জাতীয় আয়কর দিবস-২০২০ পালন করবে জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর)। দিবসটি উপলক্ষে বেলা ১১টায় এনবিআরের সম্মেলন কক্ষে (৫ম তলা, কক্ষ নং-৫৩৮) ‘উন্নত সেবার মাধ্যমে আয়করের আওতা বৃদ্ধি’ শীর্ষক একটি ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হবে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে সেমিনারটি ভার্চুয়ালি উদ্বোধন করবেন। ফলোআপ চিকিৎসার জন্য অর্থমন্ত্রী এখন সিঙ্গাপুরে অবস্থান করছেন। সেখান থেকেই তিনি সংযুক্ত হবেন আয়কর দিবসের অনুষ্ঠানে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম সেমিনারে সভাপতিত্ব করবেন।
প্রতিবছর জাতীয় কর দিবস জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও এবার করোনা মহামারীর কারণে লোকসমাগম হয় এ ধরনের কর্মসূচী স্থগিত করেছে। এ কারণে কোন র্যালির আয়োজন করা হয়নি। এমনকি কর প্রদানে উৎসাহিত করতে সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম হয়েছে এমন তারকাদের দিয়ে প্রচারমূলক কার্যক্রম এবার করা হচ্ছে না। এছাড়া এবার কর মেলারও আয়োজন করা হয়নি। বিভিন্ন করাঞ্চলে ছোট ছোট বুথে গিয়ে করদাতারা আয়কর রিটার্ন দাখিল করেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
