নিউজ ডেস্ক।।
সব মোবাইল অপারেটর গ্রাহককে মানসম্মত নেটওয়ার্ক সেবা দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, বিটিআরসির চেয়ারম্যান, গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটক কোম্পানির প্রধান নির্বাহীকে এ নোটিশ পাঠানো হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ইশরাত হাসান মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাংবাদিক মেহেদী হাসান ডালিম এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রাশিদুল হাসানের পক্ষে এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, দুর্বল নেটওয়ার্ক এবং ইন্টারনেটের ধীর গতির কারণে মোবাইল ফোন গ্রাহকরা মারাত্মক ভোগান্তিতে আছেন। গ্রাহকের কাছ থেকে যে পরিমাণ খরচ নেয়া হয় সে তুলনায় সেবার মান হতাশাজনক। মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্রত বৃদ্ধি পেলেও মোবাইল ফোন কোম্পানিগুলো সে অনুযায়ী সেবার মান উন্নয়ন করেনি।
সাত দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নোটিশে অনুরোধ করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
