এইমাত্র পাওয়া

ভাস্কর্য নিয়ে আব্বাসী ও তাহেরীর বক্তব্য চাইলেন মামুনুল হক

নিউজ ডেস্ক।।

ভাস্কর্য ও মূর্তি একই, এর মাঝে কোনও পার্থক্য নেই, এমন দাবি করে হেফাজতে ইসলামের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করা হচ্ছে।এ বিষয়ে বির্তকত দূর করতে দেশের সব মতের শীর্ষস্থানীয় আলেমদেরও মতামত দিতে বলা হয়েছে এই সংগঠন থেকে।
যদিও দুই একটি ইসলামিক দল ভাস্কর্য স্থাপনের পক্ষে মত দিয়েছে। তবে দেশে সুন্নিয়তপন্থী হিসেবে যারা পরিচিত তাদের পক্ষ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য এখনও আসেনি।

দেশের সুন্নিয়তপন্থী হিসেবে পরিচিত মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী ও মাওলানা গিয়াসুদ্দীন তাহেরীসহ অন্যদের এ বিষয়ে বক্তব্য দেয়ার আহ্বান জানিয়ে ফেসবুকের স্ট্যাটাস দিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে তিনি স্ট্যাটাসে লিখেন, ‘মুক্তিযুদ্ধের ব্যবসা বাদ দিয়ে এখন ওনারা সুন্নিয়তের ব্যবসা করতে চাচ্ছেন । ভাস্কর্যের বিষয়ে সুন্নিয়ত মাসলাকের ওলামায়ে কেরাম কিছু বলেন ! সাহেব কিবলা আল্লামা ফুলতলী রহ.এর অনুসারী, মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী, মাওলানা গিয়াসুদ্দীন তাহেরী সাহেবানের পক্ষ থেকে ভাস্কর্যের বিষয়ে ওনার কথার প্রতি উত্তর দিবেন বলে আশা করি । এটা কি ওহাবী-সুন্নী মতপার্থক্য নাকি তাওহীদ-শিরকের মতপার্থক্য’?


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.