এইমাত্র পাওয়া

খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনের প্রস্তুতি

শরীফ আহমেদ, কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের সুনামধন্য ও উপজেলার শ্রেষ্ঠত্বের অধিকারী, প্রাণের বিদ্যাপীঠ “খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়” এর ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী উদযাপনের লক্ষ্যে শনিবার অত্র বিদ্যালয়ে ৪র্থ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব ডাঃ মোঃ আবদুল লতিফ, সভা পরিচালনা করেন, জনাব ড. মোহাম্মদ সোলায়মান, সহযোগী অধ্যাপক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও আহ্বায়ক কমিটির আহ্বায়ক। তাছাড়া সভায় সুবর্ণ জয়ন্তী উদযাপন সফল করতে বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব প্রশান্ত কুমার সরকার, জনাব মোঃ ওবায়দুল হক লিটন, মোঃ কামাল, মোঃ শাহ আলম, ইঞ্জি: আঃ জলিল ভূইয়া, মনির হোসেন, সহিদুল ইসলাম, মোঃ মোশাররফ, মোঃ সেলিম, আবুল বাশার, সফিকুল ইসলাম, মোঃ জাকারিয়া সুমন, শাহ জালাল সহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার সম্মানিত সভাপতি প্রথমেই আহ্বায়ক কমিটি ও উদ্যোগক্তা কমিটি কে ধন্যবাদ জানান ও ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন। তারই ধারাবাহিকতায় আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক সুবর্ণ জয়ন্তী উদযাপন লক্ষ্যে নির্ধারিত আলোচ্য সূচির উপর বক্তব্য উপস্থাপন করেন, সভায় উপস্থিত সকল সসদস্যগণ উত্থাপিত আলোচ্য সূচির উপর একমত পোষণ করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

আলোচ্য সূচি ও সিদ্ধান্ত গ্রহণ:
১) সম্ভাব্য ১৬/২৩ নভেম্বর ২০২১, সুবর্ণ জয়ন্তী উদযাপন।
২) সুবর্ণ জয়ন্তী উদযাপন হবে ১ দিন ব্যাপী।
৩) যে বেস্ট লোগো তৈরি করতে পারবে, তাকে পুরস্কার দেওয়া হবে।
৪) ১৫ দিন অন্তর ৫ ব্যাচ একত্রিত করে মত বিনিময় করা হবে। এভাবে ২০১৯ ব্যাচ পর্যন্ত মতবিনিময় চলবে।
৫) সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ম্যাগাজিন প্রকাশ করা হবে। প্রাক্তন শিক্ষার্থীদের নিকট থেকে নিম্নোক্ত ইমেইল নাম্বারে লেখা জমা দেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে
sahidulislam181188@gmail.com,
solaimanmktgcou@yahoo.com,
khsburichang@gmail.com

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব প্রশান্ত কুমার সরকার উদ্যোগক্তা কমিটি ও আহ্বায়ক কমিটি কে ধন্যবাদ জানান এবং সুবর্ণ জয়ন্তী উদযাপন সফল করতে সব ধরনের সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন এবং বিদ্যালয়ের পক্ষ থেকে আহ্বায়ক কমিটি সাথে কাজ করা জন্য দুইজন শিক্ষকের নাম প্রদান করেন মাওলানা মোঃ আকবর হোসেন ও মোঃ ওমর ফারুক।

দীর্ঘক্ষণ আলোচনার পর সভার সম্মানিত সভাপতি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন এবং আহ্বায়ক কমিটি, উদ্যোগক্তা কমিটি, ম্যানেজিং কমিটি ও শিক্ষকগণ সমন্বয়ে ফটোসেশান শেষে সবাই বাড়ির পথে যাত্রা করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.