এইমাত্র পাওয়া

দেশ সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় এনএসইউ, দ্বিতীয় ব্রাক

নিউজ ডেস্ক।।

কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২১-এ স্থান পেয়েছে দেশের ৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এরমধ্যে প্রথমেই রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাক বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এই তালিকা প্রকাশ করা হয়।

র‌্যাংকিং অনুযায়ী দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি)। এর পরেই রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। পঞ্চম স্থানে রয়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়।

ষষ্ঠ অবস্থানে রয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। সপ্তম অবস্থানে রয়েছে আহ্ছানউল্লাহ ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি এবং অষ্টম অবস্থানে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.