নিউজ ডেস্ক।।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য সরকারের বরাদ্দ করা দৈনিক টিফিন ভাতার পরিমাণ ‘অপর্যাপ্ত ও অসম্মানজনক’ মনে করে ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজের এই ভাতা প্রত্যাহার চেয়ে আবেদন করেছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক।
চলতি বছরের মার্চ মাসে উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত আবেদন করেন সহকারী শিক্ষক মনিবুল হক বসুনীয়া। তিনি উপজেলার আবুল কাশেম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

ওইসময় রাজারহাট উপজেলা শিক্ষা অফিসার মো. সোলায়মান মিঞা ওই শিক্ষকের টিফিন ভাতা প্রত্যাহারের আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন।
এদিকে এই আবেদনটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন ফেসবুক গ্রুপে পাওয়া যাচ্ছে এই আবেদনটি।
আবেদনে লেখা রয়েছে, ‘জনাব, যথাবিহীত সম্মান প্রদর্শক পূর্বক নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আমাকে প্রদেয় মাসিক টিফিন ভাতা ২০০ টাকা, যা গড়ে প্রতিদিনে প্রায় ৬.৬৬ হারে দেয়া হয়, তা আমি ব্যক্তিগত কারণে প্রত্যাহারের আবেদন জানাচ্ছি। অতএব, আমার মাসিক ভাতা থেকে প্রদেয় টিফিন ভাতা প্রত্যাহারের প্রয়োজনীত ব্যবস্থা গ্রহণে আপনার মর্জি হয়।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
