এইমাত্র পাওয়া

জুন থেকে গুগল ফটোজ বিনা পয়সায় আর নয়

অনলাইন ডেস্ক।।

গুগল ফটোজ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। এবার থেকে ১৫ জিবির বেশি গুগল ফটোজের জায়গা ব্যবহার করতে হলে দিতে হবে টাকা, ঘোষণা দিয়েছে গুগল। স্বাভাবিক কারণে যারা ক্লাউডে ছবি, ভিডিও সঞ্চয় করে রেখে ফোন বা ল্যাপটপ খালি করে রাখতে চান, এবার তাদের দিতে হবে টাকা। ১ জুন ২০২১ সাল থেকে এই নিয়ম কার্যকর করার কথা বলেছে গুগল। এরইমধ্যে সব ব্যবহারকারীর কাছে মেইলে এ তথ্য জানানো শুরু করেছে প্রতিষ্ঠানটি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.