সজল আহমেদ।।
বাগেরহাটের ফকিরহাটে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। দেশের ভবিষ্যত প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করে গঠে তোলার লক্ষ্যে করোনাকালে স্বল্প পরিসরে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে ২৬ নভেম্বর উপজেলা অডিটরিয়ামে দিনব্যপি একদিনের এই মেলার আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদে বিজ্ঞানীরা ১৫টি স্টলে বিভিন্ন প্রদর্শনী তুলে ধরে। মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, ফকিরহাট সহকারি কমিশনার (ভ‚মি) রহিমা সুলতানা বুশরা, প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় দত্ত, একাডেমিক সুপারভাইজার মো: আসাদুজ্জাসান, পিলজংগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান শামিমজামান পলাশ, প্রভাষক উৎপল কুমার দাশ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক হায়দার আলী। এসময় প্রভাষক শ্যামল কুমার সাহা, সজল আহম্মেদ, শিক্ষক মোহম্মদ আলী সহ বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। মেলায় প্রদর্শনীতে সিনিয়র গ্রুপে কাজি আজহার আলী কলেজ এবং জুনিয়র গ্রুপে আট্টাকা কে আলি পাইলট মাঃ বিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
