ময়মনসিংহের ভালুকায় ভালুকা উপজেলা আইসিটি শিক্ষক ফোরাম কর্তৃক বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সামনে মাস্ক বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার ও আইসিটি শিক্ষক ফোরামের সভাপতি সালমা খাতুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক খসরু মোহাম্মদ রনি,সহ-সভাপতি মাহবু্ুবুল আলম লিটন, সহ-সভাপতি আইরিন ফারহানা, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম সহ উপজেলা আইসিটি শিক্ষক ফোরামের সদস্যবৃন্দ।
উপজেলা পরিষদের সামনে ভালুকা-গফরগাঁও সড়কে চলাচলকারী লোকজনের মধ্যে যারা মাস্ক পরিহিত ছিল না তাদের মাস্ক বিতরণ করা হয়।
শিক্ষাবার্তা/এসআই
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
