নিউজ ডেস্ক।।
শীতে মানুষ খুব সহজেই সর্দি-কাশি এবং ফ্লুতে আক্রান্ত হয়। তাই এই সময়ে শরীর আর্দ্র রাখা এবং রোগপ্রতিরোধ বাড়ানো জরুরি।
সঠিক ডায়েটের মাধ্যমে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায়।
রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলুদ: এই মসলার রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং প্রদাহপ্রতিরোধী উপাদান। যা নানা স্বাস্থ্য সমস্যা- ডায়াবেটিস, অ্যাজমা, বাতের সমস্যা এবং হাইপারটেনশন প্রতিরোধে সহায়তা করে।
রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে, ওজন কমাতে এবং বিষাক্ত উপাদান শরীর থেকে দূর করতে সহায়তা করে হলুদ।
এই শীতে বেছে নিতে পারেন হলুদের উষ্ণ পানীয়। এ ক্ষেত্রে হলুদের দুধ বেশ জনপ্রিয়। তবে লেবুর সঙ্গে মিশিয়ে হলুদ চা বেশ কার্যকরী।
লেবুর উপকারিতা: টক জাতীয় ফল লেবুতে রয়েছে ভিটামিন সি। শরীর থেকে বিষাক্ত উপাদান দূর করতে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশ কার্যকর।
হলুদ এবং লেবুর মিশ্রণ পুরো সুস্বাস্থ্যের জন্য চমৎকার কাজ করে।
হলুদ-লেবুর চা: এক কাপ চায়ের জন্য- আধা টেবিল চামচ লেবুর রস, ১ চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ চা পাতা বা ১টি টি ব্যাগ, আধা টেবিল চামচ মধু।
তৈরি প্রণালি: প্রথমে দুই কাপ পানিতে হলুদ দিয়ে চুলায় ফুটিয়ে নিন এবং নিম্ন আঁচে পাঁচ মিনিট রাখুন।
এতে চা-পাতা দিয়ে আরও ২-৩ মিনিট জ্বাল দিন। এতে মধু এবং লেবুর রস দিয়ে ভালো করে নেড়েচেড়ে পরিবেশন করুন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
