নিউজ ডেস্ক।।
করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা এবং অভিভাবকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ায় শিক্ষার্থীদের কাছ থেকে শুধু টিউশন ফি নেবে মাধ্যমিক পর্যায়ের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান।
শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট, টিফিন, পুনর্ভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন ও উন্নয়ন বাবদ কোনও ফি নেওয়া হবে না। কোনও শিক্ষাপ্রতিষ্ঠান তা নিলেও ফেরত দিতে হবে।
রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি নির্দেশনা সোমবার প্রকাশ করা হয়েছে। এর আগে গত বুধবার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এ সংক্রান্ত্র নির্দেশনা দেওয়া হয়েছিল
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
