নিউজ ডেস্ক।।
আস্তে আস্তে যখন শীতের প্রকোপ বাড়ছে ঠিক তখনি সাগরে সৃষ্টি হয়েছে একটি নিম্নচাপ। আবহাওয়া অফিস জানিয়েছে, আজকের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে দেশের উপকূলে এটি আঘাত হানছে না। এর প্রভাবে ২৫ নভেম্বরের পর থেকে আরও এক দফা বৃষ্টিপাত হতে পারে। ফলে শীতের প্রকোপ আরও বাড়বে। এদিকে নিম্ন্নচাপের প্রভাবে সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে। ফলে সাগরেও মাছ ধরা টলার ও নৌকা সমূহকে সাবধানে চলাচলের পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে মেঘ কেটে যাওয়ায় দেশের অধিকাংশ স্থানের তাপমাত্রা প্রায় ৪ থেকে ৫ ডিগ্রী পর্যন্ত কমেছে। খোদ ঢাকার তাপমাত্রা সোমবার কমে সর্বোচ্চ ২৭.৭ এবং সর্বনিম্ন ১৫.২ ডিগ্রী সেলসিয়াসে নেমেছে। এদিনে নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে ১০.৩ ডিগ্রী সেলসিয়াসে এসেছে। ফলে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও শীত বেশ জেঁকে পড়ছে।
আবহাওয়া অফিসের জেষ্ঠ আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ২৫ নবেম্বরের পর থেকে বৃষ্টিপাত হতে পারে। তিনি বলেন নিম্নচাপটি আজ মঙ্গলবারের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিলেও এর প্রভাব দেশের উপকূলে পড়ছে না। তবে প্রভাব না পড়লে বৃষ্টিপাত হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
