মো. ইয়াছিন মজুমদার।।
বেসরকারি শিক্ষকদের স্বেচ্ছায় বদলি নীতিমালা প্রয়োজন। কোনো প্রতিষ্ঠানে পদ শূন্য হলে আগে বদলি বিজ্ঞপ্তি দিতে হবে। সম পদে কেউ বদলি হতে চাইলে তাঁর বদলির ব্যবস্থা থাকা উচিত। এক্ষেত্রে আবেদনকারী একাধিক হলে তাঁদের জ্যেষ্ঠতার ভিত্তিতে বদলির সুযোগ দেওয়া যেতে পারে।
সরকারিভাবে বদলি করতে হলে আগে পূর্ণাঙ্গ বাড়িভাড়া দিতে হবে। পূর্ণাঙ্গ বাড়িভাড়া ছাড়া বদলি করলে তিনি গিয়ে কোথায় থাকবেন? বাসা ভাড়া করে থাকতে হলে বেতনের সম্পূর্ণটা চলে যাবে। পূর্ণাঙ্গ বাড়িভাড়া দিয়ে বদলির ব্যবস্থা করলে শিক্ষার মান বাড়বে।
এমন অনেক শিক্ষক আছেন, যাঁরা স্থানীয় ও প্রভাবশালী এবং রাজনৈতিক নেতা-কর্মী, দীর্ঘদিন একই স্থানে থাকায় বিভিন্ন ব্যবসা-বাণিজ্যে জড়িয়ে পড়েন; ফলে তাঁরা ঠিকভাবে দায়িত্ব পালন করেন না।
আবার অনেকে আছেন কর্তৃপক্ষের অন্যায় রোষানলে পড়ে মানসিক চাপে থাকেন। বদলি ব্যবস্থায় অভিজ্ঞ শিক্ষকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় হবে—ফলে শিক্ষার মান বাড়বে।
লেখক-
শ্রীরামপুর, মন্তলী বাজার,
শিক্ষবার্তা/এসজেড
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
