অনলাইন ডেস্ক।।
করোনাভাইরাসের তান্ডবে রীতিমতো নাভিশ্বাস উঠে গেছে বিশ্ববাসীর। এরইমধ্যে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় চাপারে ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এমন খবর জানিয়েছে। এই ভাইরাস আক্রান্ত ব্যক্তির শরীর থেকে অন্যের শরীরে ছড়াতে পারে। সংস্পর্শে এলেও হতে পারে সংক্রমণ।
২০০৪ সালে খুব ছোট পরিসরে এই ভাইরাসের সংক্রমণ ঘটেছিল। বলিভিয়ার উত্তরে লা পাজ প্রদেশের চাপারে অঞ্চলে এই ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ায় এটিকে চাপারে ভাইরাসও বলা হচ্ছে।
চিকিৎসকরা বলছেন, এই ভাইরাসে আক্রান্তদের শরীরে ইবোলার মতোই জ¦রের উপসর্গ দেখা দেয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
