অনলাইন ডেস্কঃ
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) শিক্ষা জরিপে ইআইআইএনধারী সব শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ব্যানবেইসের ওয়েবসাইটে লগইন করে এসব তথ্য দিতে হবে প্রতিষ্ঠানগুলোকে। এ শিক্ষা জরিপে সব শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য অন্তর্ভুক্তি নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে সব আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের চিঠি পাঠানো হয়েছে।
অধিদপ্তর থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) প্রতি বছর শিক্ষা জরিপ পরিচালনা করে থাকে। যেখানে সব ইআইআইএনভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যথাসময়ে তথ্য প্রদান করা বাধ্যতামূলক। এসব তথ্যের ভিত্তিতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। তাই সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নিয়মিত হালনাগাদ তথ্য প্রদান করতে হবে।
চিঠিতে আরও বলা হয়, ব্যানবেইস প্রদত্ত যেসব প্রতিষ্ঠান এখনও জরিপের তথ্য অনলাইনে প্রদান করেনি তার তালিকার ভিত্তিতে ব্যানবেইস পরিচালিত অনলাইন শিক্ষা জরিপে অংশগ্রহণ করতে হবে৷ এ জন্য অনতিবিলম্বে ব্যানবেইস সার্ভারে (www.banbeis.gov.bd) লগ ইন করে তথ্য প্রদান নিশ্চিত করতে হবে।
তাই ব্যানবেইসের জরিপে সব শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য অন্তর্ভুক্তির পদক্ষেপ নিতে সব আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের বলেছে শিক্ষা অধিদপ্তর।
শিক্ষাবার্তা/ বিআ
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
