এইমাত্র পাওয়া

উলিপুর থানার শ্রেষ্ঠ থানার ওসি মোয়াজ্জেম হোসেন

 কুড়িগ্রাম প্রতিনিধি :  

রংপুর রেন্জ শ্রেষ্ঠ থানা উলিপুর থানা নির্বাচিত হওয়ার একদিন পর জেলা পুলিশ কুড়িগ্রামের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোয়াজ্জেম হোসেন। পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম কুড়িগ্রাম জেলা পুলিশের সকল ইউনিট ও থানা পুলিশের সার্বিক কার্যক্রম মুল্যায়ন করে জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে ওসি মোয়াজ্জেম হোসেনের নাম ঘোষনা করেন।

বুধবার (১৮ নভেম্বর) সকালে কুড়িগ্রাম পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম’র সভাপতিত্বে জেলা পুলিশের মাসিক ( অক্টোবর ‘২০২০খৃীঃ) অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার প্রারম্ভে অক্টোবর মাসে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখার জন্য ১০ জন পুলিশ সদস্য কে সম্মাননা স্মারক এবং পুরস্কার স্বরুপ নগদ অর্থ প্রদান করা হয়। থানার শৃংখলা রক্ষা, বিট পুলিশিং কার্যক্রমে অধিনস্ত পুলিশ অফিসারদের সঠিক দিক নির্দেশনা প্রদান এবং আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে অবদান রাখার সার্বিক মূল্যায়নে উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের হাত থেকে গ্রহন করেন। জেলা পুলিশ কুড়িগ্রামের মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন ও কুড়িগ্রাম সদর থানার ওসি মাহাফুজার রহমান কে বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

প্রসঙ্গগত ২০১৮ সালের জুলাই মাসের ১৯ তারিখে পুলিশ পরিদর্শক ( নিরস্ত্র) মোঃ মোয়াজ্জেম হোসেন উলিপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। তিনি ইতিপূর্বে নীলফামারী জেলার ডোমার থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে গাইবান্ধা জেলা পুলিশে বদলী হন। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গাইবান্ধা জেলা পুলিশ থেকে জেলা পুলিশ কুড়িগ্রামের উলিপুর থানায় বদলী হয়ে আসেন। তিনি উলিপুর থানায় ২ বছর ৩ মাসেরও অধিক সময় একজন দক্ষ ওসি হিসেবে উলিপুর থানার কার্যক্রম পরিচালনা করেন। তিনি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার গৃহস্থ সম্ভ্রান্ত পরিবারের সন্তান।

তিনি ব্যাক্তিগত জীবনে দুই ছেলে সন্তানের বাবা, স্ত্রী সন্তান রা রংপুরে স্থায়ীভাবে বসবাস করেন। তিনি আজ বৃহস্পতিবার স্বন্ধায় আনুষ্ঠানিক ভাবে ওসি ইমতিয়াজ কবীরের কাছে দায়িত্বভার অর্পন করবেন। ওসি মোয়াজ্জেম হোসেন আরআরএফ রংপুরে যোগদান করবেন বলে জানা গেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.