এইমাত্র পাওয়া

মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা

অনলাইন ড‌েস্ক।।

আগামী ৪ ডিসেম্বর যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন সচিব প্রফেসর এইচ আর আলীর আর রেজা।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্রের সভাপতিত্বে ও উপ-সহকারি প্রকৌশলী কামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক কলেজের সাবেক অধ্যক্ষ সুলতান আহমেদ, উপশহর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহীন ইকবাল, শিক্ষাবোর্ড কলেজের অধ্যক্ষ লে.ক. গোলাম মোস্তফা, নতুনহাট পাবলিক কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, এমএসটিপি স্কুল অন্ড কলেজের অধ্যক্ষ খায়রুল আনাম, যশোর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রাবণী সুর, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল, বিআরবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও মুন্সি মেহেরুল্লাহ একাডেমীর প্রধান শিক্ষক আবু কামাল।

প্রস্তুতি সভায় প্রশিক্ষণে অংশ নেয়ার জন্য শিক্ষকদের বিভিন্ন ধরণের নির্দেশনা দেয়া হয়। প্রশিক্ষণের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.