এইমাত্র পাওয়া

চলছে রমরমা কোচিং বাণিজ্য

নিউজ ডেস্ক।।

করোনার মধ্যেও নিষেধাজ্ঞা অমান্য করে রমরমা কোচিং বাণিজ্য চলছে কিশোরগঞ্জে। তাতেও নেই সামাজিক দূরত্ব মানার কোন বালাই। অনৈতিক এ কাজে যুক্ত স্কুল ও সরকারি কলেজের শিক্ষকরাও।

কতিপয় স্কুল-কলেজের শিক্ষক কিশোরগঞ্জে নিজ বাসা অথবা ভাড়া করা কক্ষে ব্যাচ করে একসঙ্গে ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী নিয়ে চালাচ্ছেন ক্লাস। উপজেলা সদর, পৌর শহরসহ বেশ কয়েকটি এলাকায় চলছে তাদের কার্যক্রম। একই রুমে গাদাগাদি করে বসতে হচ্ছে তাদের।

মুখে মাস্ক থাকলেও অনেকেই মানছেন না করোনা প্রতিরোধে নেয়া স্বাস্থ্যবিধি। স্থানীয়রা এর প্রতিবাদ করলেও তা কানে তুলছেন না ওই শিক্ষকরা।

যদিও করোনাকালে চারটি কোচিং সেন্টারকে জরিমানাসহ সিলগালা করেছে প্রশাসন। এ বিষয়ে কোচিং বাণিজ্য প্রতিরোধ কমিটি কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য ও পৌর মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ আহমদ সাদী বলেন, শিক্ষাকে পণ্য হিসেবে ব্যবহার করে বাণিজ্য করছে কিছু শিক্ষক।

শিক্ষাবার্তা/এসজেড


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.