সাইফুল ইসলাম, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যান্ডেজ এর উদ্যোগে মঙ্গলবার (১৭নভেম্বর) সকালে স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষকদের নিয়ে ১৫দিনব্যাপী আইসিটি ট্রেনিং ফর টিচার্স বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে। উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসি) এ শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু সালেক।
কর্মসূচিতে ৬ জন মাস্টার ট্রেইনার এর অধীনে জেলার বিভিন্ন উপজেলায় ২৪জন শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করবেন। আগামী ০৩ ডিসেম্বর প্রশিক্ষণ কার্যক্রম শেষ হবে এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
