এইমাত্র পাওয়া

করোনাকালে খাদ্য নিরাপত্তা নিয়ে আইইউবিএটিতে সেমিনার

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘করোনা মহামারীকালে খাদ্য নিরাপত্তা ও বাস্তুসংস্থান ব্যবস্থাপনা’ শীর্ষক জাতীয় ই-সেমিনার।
আইইউবিএটি ইন্সটিটিউট অব এসডিজি স্টাডিজ এবং আরসিই গ্রেটার ঢাকার যৌথ উদ্যেগে ১৯ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় ই-সেমিনারটি অনুষ্ঠিত হবে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন জুয়েনা আজিজ, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক প্রধানমন্ত্রীর কার্যালয়। বিশেষ অতিথি থাকবেন ড. ক্রিস্টোফার জনসন, টিম লিডার এনআরএম, এফএও এবং সম্মানিত অতিথি থাকবেন অধ্যাপক ড. জিনাইদা ফাদিভা, জাতিসংঘ বিশ্ববিদ্যালয়, জাপান। সেমিনারে সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. আব্দুর রব,উপাচার্য, আইইউবিএটি।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখবেন আইইউবিএটির ট্রেজারার এবং আরসিই গ্রেটার ঢাকার চেয়ারপার্সন, অধ্যাপক সেলিনা নার্গিস এবং কীনোট স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন আইইউবিএটি ইন্সটিটিউট অব এসডিজি স্টাডিজের পরিচালক এবং আরসিই গ্রেটার ঢাকার সমন্বয়কারী অধ্যাপক ড. আতাউর রহমান।
সেমিনারে করোনাভাইরাস মহামারীকালীন খাদ্য নিরাপত্তার ও বাস্তুসংস্থান ব্যবস্থাপনার উপর বিশদ আলোচনা করা হবে।
শিক্ষাবার্তা/এসআই


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.