এইমাত্র পাওয়া

কলেজ শিক্ষার্থীদের টিসির আবেদন শুরু

নিউজ ডেস্ক।।

দ্বাদশ শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের কলেজ বা বোর্ড পরিবর্তনের আবেদন গ্রহণ শুরু করেছে ঢাকা শিক্ষা বোর্ড। ১৬ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে কলেজ পরিবর্তনের ইটিসির আবেদন করা যাবে। আর একই সময়ে বোর্ড পরিবর্তনের আবেদন ম্যানুয়ালি গ্রহণ করা হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এ তথ্য জানিয়ে টিসির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

গতকাল সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. হারুন অর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ইটিসি (eTC) অপশনে গিয়ে ১৬ নভেম্বর থেকে এ আবেদন করা যাবে। টিসি আবেদনের ফি ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোনালী সেবার মাধ্যমে এ ফি জমা দিতে হবে। এছাড়া বিজ্ঞপ্তিতে কলেজ ও বোর্ড পরিবর্তনে টিসি আবেদনের প্রক্রিয়া বর্ণনা করা হয়েছে।

এছাড়া বোর্ডের ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করে তা সঠিকভাবে পূরণ করে দুই প্রতিষ্ঠানের অধ্যক্ষের সুপারিশসহ তা বোর্ডে জমা দিয়ে টিসির আবেদন করতে হবে।

শিক্ষাবার্তা/ এসজেড


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.