এইমাত্র পাওয়া

যে কারণে কলেজ অধ্যক্ষকে কুপিয়ে জখম

খুলনায় এক কলেজের অধ্যক্ষকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ওই অধ্যক্ষের নাম আবদুল কাদেরকে (৪৫)। তিনি তেরখাদা উপজেলায় হাড়িখালি কৃষি ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে কলেজের অদূরে একটি রাস্তায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, আজ সকালে কলেজ থেকে একটু দূরের রাস্তায় অধ্যক্ষের ওপর হামলা করা হয়। এসময় তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

তিনি আরও বলেন, আহত অধ্যক্ষকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, কলেজের আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তার ওপর এ হামলা করা হয়েছে। এ ঘটনায় আসামীদের গ্রেপ্তারের চেষ্ট চলছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.