এইমাত্র পাওয়া

নওয়াপাড়া কলেজে বন্ধু কল্যাণের স্ট্রেচার উপহার

ন‌িউজ ডেস্ক।।

বন্ধু কল্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ে একটি স্ট্রেচার উপহার দেয়া হয়েছে। বন্ধু কল্যানের কর্মকর্তাবৃন্দ সোমবার নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসানের হাতে কলেজের জন্য স্ট্রেচারটি উপহার হিসেবে তুলে দেন।

এর আগে এক আলোচনাসভা বন্ধু কল্যান ফাউন্ডেশনের হলরুমে সোমবার দুপুরে বন্ধু কল্যান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোলাম এহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, দৈনিক নওয়াপাড়ার প্রকাশক-সম্পাদক ও নওয়াপাড়া প্রেসকাবের সভাপতি আসলাম হোসেন, অভয়নগর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নির্মল কান্তি কর্মকার, বন্ধু কল্যান ফাউন্ডেশনের সহকারি পরিচালক (প্রশিক্ষন) ফারুক হোসেন প্রমুখ।

এসময় নওয়াপাড়া প্রেসকাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মল্লিক উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.