নিউজ ডেস্ক।।
বগুড়ার ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয়ে ডেকে নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে রশিদ ছাড়াই অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। ‘হোম অ্যাসাইনমেন্ট’ পরীক্ষার নামে পরীক্ষার ফি, বকেয়া বেতন ও সেশন ফি, বিদ্যুৎ বিল, পানির বিল ও বিদ্যালয়ের উন্নয়ন ফিসহ বিভিন্ন খাতে অর্থ আদায় করা হচ্ছে। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সরকারিভাবে ৩ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত হোম অ্যাসাইনমেন্টের সময় নির্ধারণ করা হয়েছে। ধুনট আদর্শ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রায় ৮০০ শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ের ৮০০ শিক্ষার্থীর নিকট থেকে শ্রেণিভেদে ১ হাজার ৭০০ টাকা থেকে ২ হাজার ৭০০ টাকা করে আদায় করা হচ্ছে।
মহামারি প্রাণঘাতি করোনা ভাইরাসের জন্য বার্ষিক পরীক্ষার পরিবর্তে হোম অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রের উত্তর পূরণ করে শিক্ষার ধারাবাহিকতা ধরে রাখতে শিক্ষা অধিদপ্তর থেকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এক্ষেত্রে শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে যাওয়া নিষেধ, তাদের নিজ বাড়িতে সেই অ্যাসাইনমেন্ট পৌঁছে দেয়ার নিয়ম। কিন্তু ওই শিক্ষা প্রতিষ্ঠানে ডেকে নিয়ে হোম অ্যাসাইনমেন্টের নামে শিক্ষার্থী ও অভিভাবকদের নিকট জোর করে টাকা আদায় করছেন প্রতিষ্ঠান প্রধান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
