এইমাত্র পাওয়া

ডিসেম্বরের মধ্যেই জাতীয়করণের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান

 নিউজ ডেস্ক।।

অদ্য বাংলাদেশ শিক্ষক সমিতির জাতীয় নির্বাহী কমিটির এক সভা ৫৪ ইনার সার্কুলার রোড, নয়াপল্টনে সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এম. এ. ছফা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভা পরিচালনা করেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া। বক্তব্য রাখেন মোঃ জাকির হোসেন, মাওলানা মোঃ দেলোয়ার হোসেন, আঃ রাজ্জাক, মাহমুদ শোকরানা, এস.এম. মমতাজ, আবু বক্কর সিদ্দিক, মাহমুদুল হাসান, মোস্তাফিজুর রহমান, আলমগীর হোসেন, মোঃ সিরাজুল ইসলাম, সোহরাব হোসেন, এ.কে.এম ফজলুল হক প্রমুখ।

সভায় মেয়াদউত্তীর্ণ জেলা কমিটিকে ৩১ ডিসেম্বর এর মধ্যে কমিটি গঠনের তাগিদ দেওয়া হয়। আঃ সাত্তারকে ময়মনসিংহ বিভাগের, শিহাবুর রহমানকে সিলেট বিভাগের, এম.এ ছফা চৌধুরীকে চট্টগ্রাম বিভাগের এবং আঃ রাজ্জাককে কুমিল্লা বিভাগের কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়।

৩০ নভেম্বর এর মধ্যে সরকার জাতীয়করণের ঘোষণা না দিলে ডিসেম্বর এর মধ্যে চাকরি জাতীয়করণ এর আন্দোলনে অংশ গ্রহণের জন্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া দলমত নির্বিশেষে সকল শিক্ষক কর্মচারীদের আহ্বান জানান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.