নিজস্ব প্রতিবেদক।।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনা মহামারিতে অনলাইনে শিক্ষা ব্যবস্থার অগ্রগতি ভবিষ্যতে শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আনবে। তিনি বলেছেন, আমাদের শিক্ষার্থীদের প্রচলিত শিক্ষার পাশাপাশি বিভিন্ন বিষয়ের দক্ষতামূলক শিক্ষায় শিক্ষিত হতে হবে। তারা যেন আন্তর্জাতিক মানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। সরকার সেদিকেই জোড় দিচ্ছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় আয়োজিত দুইদিন ব্যাপী অনলাইন সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
দেশ বিদেশের বিখ্যাত স্কলারদের নিয়ে দুইদিন ব্যাপী এ সিম্পোজিয়ামের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী সিম্পোজিয়ামের উদ্বোধন ঘোষণা করেন। সিম্পোজিয়ামে এশিয়া, ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার বিখ্যাত অধ্যাপকরাসহ কয়েকশ শিক্ষক এবং গবেষক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান বক্তব্য দেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
