এইমাত্র পাওয়া

ঢাবি ক্যাম্পাসে মাস্ক ছাড়া প্রবেশ করা যাবে না

নিউজ ডেস্ক।।

আগামীকাল শুক্রবার থেকে মাস্ক পরা ছাড়া কাউকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী৷ এ ছাড়া সন্ধ্যা ছয়টার পর ক্যাম্পাসে বহিরাগতরা অকারণে প্রবেশ করতে পারবে না বলেও জানিয়েছেন তিনি৷

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জানালেন প্রক্টর৷


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.