নিউজ ডেস্ক।।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের চেয়ে ভালো ভাষণ বিশ্বের কোন নেতাই দিতে পারেননি। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্ব দরবারে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাষণে মর্যাদায় স্থান করে নিয়েছে। এই ভাষণ এখন বিশ্ব ইতিহাসের অংশ। সেই ৭ মার্চের ভাষণকে শিক্ষার্থীদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।
বুধবার রাতে জাতীয় সংসদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় ও বর্ণাঢ্য জীবনের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে তিনি বলেন, বিশ্বের অনেক নেতা ও রাষ্ট্রপ্রধান ভালো ভাষণ দিয়েছেন। কিন্তু তাদের সকলের ভাষণ ছিলো লিখিত। কিন্তু বঙ্গবন্ধুর ভাষণ ছিল অলিখিত।ভাষণ শুনে মনে হয়েছে, টেপরেকর্ডার বাজানো হচ্ছে। অত্যন্ত সাবলিল ভাষায় দৃঢতার সঙ্গে ওই অলিখিত ভাষণ তিনি দিয়েছিলেন।
ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার সমস্ত জীবন মানুষের অধিকার আদায়ে উৎসর্গ করেছেন। জীবনের সোনালী সময় কারাবরণ করেছেন। বঙ্গবন্ধু একটি স্বচ্ছ সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা চেয়েছিলেন ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংসদে বলেছিলেন দেশকে রক্ষা কর, দেশকে বাঁচাও, মানুষকে বাঁচাও, মানুষের দুঃখ দূর কর, আর দুর্নীতিবাজ ঘুষখোর চোরাকারবারীদের উৎখাত কর।
তিনি আরো বলেন, বেদনার সাথে বলতে হয় যে মহান নেতা এদেশের মানুষের অধিকার আদায়ে জীবনের বেশিরভাগ সময় কারাগারে কাটিয়েছেন, বাঙালি জাতিকে একটি স্বাধীন সার্বভৌম দেশ উপহার দিয়েছেন, সেই অবিসংবাদিত নেতাকে এদেশের কিছু বিশ্বাসঘাতক হত্যা করে। ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি হত্যা করা হয়েছে জাতিসত্ত্বাকে। আর সেই পাপিষ্ট বিশ্বাস ঘাতকদের পাপের ফল ভোগ করেছে, বাঙালি জাতি দীর্ঘ ২১ বছর। জাতির পিতা অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সোনার বাংলা গড়ার জন্য কাজ করে যাচ্ছেন। তাকে সহযোগিতার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
