এইমাত্র পাওয়া

সেনবাগে জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা 

জাহাঙ্গীর বা।।।
নোয়াখালীর সেনবাগ পাঠাগারের উদ্যােগে জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নোয়াখালীর সেনবাগ পাঠাগারের উদ্যােগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শুক্রবার ৯ জুলাই ২০১৯ সকালে সেনবাগ পাঠাগারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তাহামিনা সুলতানা রিতার সভাপতিত্বে ও সভাপতি জুলফিকার হায়দার জয়ের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় এমপির প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী, সেনবাগ উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক ফিরোজ আলম রিগান, পাঠাগারের উপদেষ্টা মাস্টার জাহাঙ্গীর আলম মানিক, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মোঃ আমির হোসেন(লিটন), সাংবাদিক ফখর উদ্দিন,সহ প্রমূখ।
উক্ত প্রতিযোগিতায় নোয়াখালী জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। বিজয়ীরা ছাত্র-ছাত্রীদের মধ্যে (ক) বিভাগ থেকে ১ম হয়েছেন ইমরান হোসেন, ২য় সাজ্জাদ বিন কবির, ৩য় তালহা জোবায়ের সিফাত।(খ)বিভাগ থেকে ১ম হয়েছেন নূর নাহার আক্তার, ২য় বিবি আমেনা, ৩য় সুলতানা আক্তার সাথী।
আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.