র‌্যাবে সারওয়ার আলমের জায়গায় মাজহারুল ইসলাম

নিউজ ডেস্ক।।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামকে র‌্যাবের আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার।

ঢাকার সরকারি প্রকাশনা ও মুদ্রাণালয়ের সিনিয়র সহকারী পরিচালক হিসেবে বদলির আদেশাধীন এই কর্মকর্তাকে র‌্যাবে পদায়নের জন্য তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে বৃহস্পতিবার (১২ নভেম্বর) আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মাজহারুল ইসলাম র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের স্থলাভিষিক্ত হবেন।

প্রায় ছয় বছর দায়িত্ব চালিয়ে আসা সারওয়ার আলমকে গত সোমবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়।

শিক্ষাবার্তা/এসজেড


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.