নিজস্ব প্রতিনিধি।।
বড়লেখায় করোনাকালে অনলাইন শ্রেণি শিক্ষায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেয়েছেন ৫০ শিক্ষক। গত সোমবার বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় তাদের হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।
জানা যায়, অ্যাসাইনমেন্ট ও চলমান অনলাইন শিক্ষা কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার বড়লেখা উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার প্রধানদের নিয়ে মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান।
সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম। সভা সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শাখাওয়াৎ হোসেন। সভা শেষে করোনাকালে অনলাইন শ্রেণি শিক্ষা কার্যক্রমে অবদানের জন্য বড়লেখা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ শিক্ষককে সম্মাননা সনদ দেওয়া হয়।
শিক্ষাবার্তা/এসজেড
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
