এইমাত্র পাওয়া

নারায়ণগঞ্জ জেলা পুলিশ ভলিবল টিমকে পুলিশ সুপারের অভিনন্দন

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ভলিবল টুর্নামেন্টে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ভলিবল টিম চ্যাম্পিয়ন হওয়ায় আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার)।

১০ নভেম্বর মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে টিম ম্যানেজার, ক্যাপ্টেন, কোচ এবং সংশ্লিষ্ট খেলোয়াড়দেরকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানানো হয়।

উল্লেখ্য ঢাকা রেঞ্জের মোট ১৩টি জেলা পুলিশের ১৩টি টিম এ খেলায় অংশগ্রহণ করেন। চুড়ান্ত খেলায় ৮ নভেম্বর, ২০২০ তারিখ গাজীপুর জেলা পুলিশ ভলিবল টিমকে ৩-০ সেটে পরাজিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ভলিবল টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)। এসময় বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.