নিউজ ডেস্ক।।
দীর্ঘদিন যাবৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির শিক্ষাগত যোগ্যতা নিয়ে জল্পনা কল্পনা ,আলাপ আলোচনা হচ্ছে নির্ধারন করার। আশা করা হচ্ছে আগামী ২২ আগস্ট সিদ্ধান্ত নেয়া হবে।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ২২ আগস্ট একটি সভা আহবান শিক্ষা মন্ত্রণালয়। এদিন বিকেলে অনুষ্ঠিতব্য সভায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০১৯ সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। বৃহস্পতিবার (৮ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
শিক্ষা মন্ত্রণালয় সভাকক্ষে আগামী ২২ আগস্ট বিকেল ৪টায় সভাটি অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ এতে সভাপতিত্ব করবেন।
সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্মসচিব এবং নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত থাকবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
