এইমাত্র পাওয়া

নওগাঁর ফাতেমা খাতুন শিক্ষকতায় দেশ সেরা মর্যাদায়

মোঃ রফিকুল ইসলাম মহাদেবপুর, নওগাঁ প্রতিনিধি।।

প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশের সেরা প্রধান শিক্ষিক নির্বাচিত হলেন নওগাঁ জেলা সদর উপজেলার কির্ত্তী পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক ফাতেমা খাতুন।

বাংলাদেশ সরকারের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯’ উপলক্ষে তাঁকে দেশের সেরা প্রধান শিক্ষিক নির্বাচিত করেছেন বাংলাদেশ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব নাজমা শেখ বিষয়টি নিশ্চিত করেছেন বলে একাধিক সুএ প্রতিবেদককে জানিয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিক ফাতেমা খাতুন তিনি ১৯৬৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯০ সালে নওগাঁর মহাদেবপুর উপজেলাধীন বাগধানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে যোগদান করেন। সুদীর্ঘ ৩১ বছরের চাকুরি জীবনে তিনি বেশ কিছু বিদ্যালয়ে সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

তাঁর বিদ্যালয়ে নিজ উদ্যোগে জেলায় প্রথম তিনি ২০১৮ সালে বায়োমেট্রিক হাজিরা এবং ছয়টি সিসি ক্যামেরাও প্রতিস্থাপন করেন। তিনি নওগাঁ জেলা প্রশাসন থেকে পরপর ৪ বার জেলার সেরা প্রধান শিক্ষিক নির্বাচিত হয়েছেন।

নওগাঁ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাঃ নাইয়ার সুলতানা প্রতিবেদককে জানান, এটি নওগাঁ জেলাবাসীর জন্য একটি গৌরবের বিষয় বলে জানান।

শিক্ষাবার্তা/এসজেড


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.