সজল আহমেদ।।
বাগেরহাটের ফকিরহাটে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও আট্টাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ল্যাংগুয়েজ ও ডিবেট এবং গনিত ও বিজ্ঞান ক্লাব উদ্বোধন অনুষ্ঠিত হয়।
আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ৮ নভেম্বর বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে শিক্ষা ক্লাব এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ।
অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান। প্রধান শিক্ষক অসিম কুমার মজুমদার এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো: রেজাউর করিম ফকির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস, শিক্ষাবিদ দাশ শিশির কুমার, আট্টাকা স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি মো: সাইফুল ইসলাম।
শিক্ষক সবুজ কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যাদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক তাপস কুমার বিশ্বাস, প্রভাষক শ্যামল কুমার সাহা, প্রভাষক সজল আহমেদ, শিক্ষার্থী দোলন চাপা দত্ত, অনন্যা সাহা প্রমূখ। এসময় বিভিন্ন শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
