করোনা কালীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া কতটা যৌক্তিক সেই বিষয়ে শিক্ষাবার্তার সাথে সাক্ষাতকার দিছেন ফরিদপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এর দশম শ্রেণির ছাত্রী নূর এ জান্নাত। আর সাক্ষাতকারটি গ্রহন করেছেন শিক্ষাবার্তা ডট কম পত্রিকার সাব এডিটর মো. জয়নুল আবেদীন।
শিক্ষাবার্তা : শিক্ষার্থীদের জন্য এখন স্কুল খুলে দেয়া প্রয়োজন কি না ?
নুর এ জান্নাতঃ শীত পড়ছে, করোনার প্রোকপ বাড়তে পারে । তাই একটু দেখে শুনে দেরি করে স্কুল খুললে ভাল হয়।
শিক্ষাবার্তা : নির্বাচনী পরীক্ষা নেয়া যাবে কি?
নুর এ জান্নাতঃ নির্বাচনী পরীক্ষা হলে ভাল হয়, কারন, নিজেকে যাচাই করতে পারব।
শিক্ষাবার্তা : নির্বাচনী পরীক্ষা কখন হলে ভাল হয়?
নুর এ জান্নাতঃ এখন ও প্রস্তুতি ভালো ভাবে নেয়া হয়নি তাই একটু দেরি করে নিলে ভাল হয়।
শিক্ষাবার্তা : এস এস সি পরীক্ষা হওয়া উচিত কিনা?
নুর এ জান্নাতঃঅবশ্যই এস এস সি পরীক্ষা হওয়া উচিত।
শিক্ষাবার্তা :এস এস সি পরীক্ষা কখন হলে ভাল হয়?
নুর এ জান্নাতঃ শীত কমলে এপ্রিল মাসে নিলে ভাল হয়।
শিক্ষাবার্তা : তুমার প্রস্তুতি কেমন হয়েছে?
নুর এ জান্নাতঃ করোনা ভাইরাসের কারনে মার্চ মাসের ১৮ তারিখ থেকে আমরা ক্লাস করে পারিনি। সংসদ টেলিভিশনে আমার ঘরে আমার স্কুল এবং বিদ্যালয়ের অনলাইন ক্লাস দেখে কিছুটা প্রস্তুতি নিয়েছি। পরীক্ষার সময় সূচী জানালে ভাল প্রস্তুতি নিব ইনশাল্লাহ।
শিক্ষাবার্তা : তোমাকে অনেক ধন্যবাদ। তোমার সাফল্য কামনা করি।
নুর এ জান্নাতঃ আপনাকে ও শিক্ষাবার্তা ডট কম পত্রিকাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ দেয়ার জন্য।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
