নিউজ ডেস্ক।।
নিজ পিতৃভূমি পেনসিলভানিয়ায় জয়ের মধ্যদিয়ে ৪৬তম মার্কিন রাষ্ট্রপতি হিসেবে নিজের জয় নিশ্চিত করেছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী ও সাবেক উপ-রাষ্ট্রপতি জো বাইডেন। ২০টি ইলেকটোরাল ভোটের রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রিপাবলিকান দলের প্রার্থী ও বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে তিনি পরাজিত করেছেন বলে আজ ৮ নভেম্বর, রবিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
সর্বশেষ পাওয়া সংবাদ অনুযায়ী ৬ ইলেকটোরাল ভোটের রাজ্য নেভাডায়ও জো বাইডেনের জয় নিশ্চিত হয়েছে। ফলে বাইডেনের ঝুলিতে এখন ২৯০টি ইলেকটোরাল কলেজ ভোট। নির্বাচনে জয়ী হতে কোনো প্রার্থীর ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ২৭০টির প্রয়োজন হয়। ইতোমধ্যের এর চেয়ে ২০টি ভোট বেশি পেয়েছেন বাইডেন।
এই ফলাফলের মধ্যদিয়ে ১৯৯০ সালের পর প্রথম ক্ষমতাসীন রাষ্ট্রপতি হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে ব্যর্থ হলেন। এর আগে ১৯৯২ ও ৯৬ সালে বিল ক্লিনটন, ২০০০ ও ২০০৪ সালে জর্জ ডব্লিউ বুশ এবং ২০০৮ ও ২০১২ সালে বারাক ওবামা তাদের দ্বিতীয় মেয়াদেও হোয়াইট হাউজের অবস্থান ধরে রাখেন। পূর্বসূরীদের এই অর্জন ধরে রাখতে ব্যর্থ হলেন ট্রাম্প।
শিক্ষাবার্তা/এস জেড
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
