এইমাত্র পাওয়া

বাগেরহাটের ফকিরহাটে শেখ হেলাল উদ্দীন কলেজে দোয়া অনুষ্ঠান

মোঃ মোজাহিদুর রহমান।।

গত ০৭নভেম্বর সকাল ১১ টায় বাগেরহাটের ফকিরহাটে শেখ হেলাল উদ্দীন কলেজ অডিটরিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র দক্ষিণাঞ্চলের উন্নয়নের নেপথ্য নায়ক বাগেরহাট-১ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীনের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠান করা হয়। জননেতা শেখ হেলাল উদ্দীন অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন।

কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব স্বপন দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ তানভীর রহমান। কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাসের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীন, শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহাজ্ব মোঃ সহিদুল ইসলাম, গভর্ণিং বডির সদস্য মোঃ ফারুকুল ইসলাম ওমর, স ম আব্দুর রব প্রমুখ।

প্রধান অতিথি এবং সভাপতি বলেন জননেতা শেখ হেলাল উদ্দীন অসুস্থ থাকলে আমাদের উন্নয়ন বাধাগ্রস্থ হয়। এতদাঞ্চলের মানুষের মন খারাপ হয়ে যায়। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি জননেতা শেখ হেলাল উদ্দীন যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।

আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন গভর্নিং বডির সদস্য স ম আব্দুর রব।
উল্লেখ্য শেখ হেলাল উদ্দীন এঁর সুস্থতা কামনা করে ইতোমধ্যে অত্র এলাকার ধর্মীয়, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা সভার আয়োজন করা হচ্ছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.