গতকাল শুক্রবার সন্ধ্যায় এক ওয়েবিনার আলোচনায় বক্তারা এসব কথা বলেন। ‘নিউ চ্যালেঞ্জেস অ্যান্ড অপর টিউনিপি ইন দ্য স্কিল অব বাংলাদেশ টু অ্যাচিভ দ্য এসডিজিস অ্যান্ড ভিশন’ শীর্ষক এই ওয়েবিনার আলোচনার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণকে অনেক সময় নিম্নমানের বলে দেখা হয়। এটি ঠিক নয়। বরং এটিই মূলধারা হওয়া উচিত ছিল। শ্রমবাজারে যেসব কাজের চাহিদা আছে, সেসব বিষয়ে কারিগরি প্রশিক্ষণ দিতে সবাইকে আরও মনোযোগী হতে হবে। তিনি বলেন, ভোকেশনাল ও কারিগরি প্রশিক্ষণ দিয়ে তরুণদের কর্মমুখী করা গেলেই সমাজে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন আরও সহজ হবে।
আলোচনায় ইউসেপের নির্বাহী পরিচালক পারভীন মাহমুদ বলেন, করোনার কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখযোগ্যসংখ্যক মানুষ কাজ হারিয়েছেন। যুবকদের কাজের ক্ষেত্র সীমিত হয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে কারিগরি খাত। এ খাতে জরুরি ভিত্তিতে সরকারের সহায়তা দরকার।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আখতারুজ জামান খান কবির বলেন, অপ্রাতিষ্ঠানিক খাতে তরুণেরা কী পরিমাণ বেকার, সে সম্পর্কিত কোনো তথ্য-উপাত্ত নেই। এটি হলে এসব তরুণকে ভবিষ্যতে কী ধরনের প্রশিক্ষণ দেওয়া যেতে পারে, তা নির্ধারণ ও প্রশিক্ষণের পাঠ্যক্রম হালনাগাদ করা যেত।
বাংলাদেশ এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি হাবিবুল্লাহ করিম বলেন, দক্ষতার অভাবে অনেকেই বেকার। করোনার সময় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ খাতে সমন্বিত উদ্যোগ দরকার।
ইনফরমাল সেক্টর ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের চেয়ারম্যান মির্জা নূরুল গণি বলেন, করোনার কারণে এ বছর কারিগরি শিক্ষা খাতে বিকাশ একটু ধীরগতি পেয়েছে। তিনি বলেন, শুধু প্রশিক্ষণ দিলেই হবে না, প্রশিক্ষণার্থীদের শ্রমবাজারের সঙ্গে সংযোগ করিয়ে দেওয়া জরুরি।
আলোচনায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ন্যাশনাল প্রোগ্রাম অফিসার তানজিলুত তাসনুবা, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার সিনিয়র অপারেশন অফিসার মোখলেসুর রহমান বক্তব্য দেন।
শেয়ার করুন এই পোস্ট
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Share on Telegram (Opens in new window) Telegram
- Share on X (Opens in new window) X
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Print (Opens in new window) Print
- Email a link to a friend (Opens in new window) Email
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
