হিজড়া জনগোষ্ঠীর জন্য বাংলাদেশে আলাদা কোন মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান নেই। এছাড়া মূলধারার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও হিজড়াদের পড়ানোর কোন ব্যবস্থাও এদেশে এখনো গড়ে উঠেনি।
শুক্রবার সকালে রাজধানীর কামরাঙ্গীরচর লোহার ব্রিজ এলাকায় তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের জন্য ‘দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা’ নামে শিক্ষাপ্রতিষ্ঠান উদ্বোধন করা হয়েছে। শনিবার থেকে মাদ্রাসাটিতে শিক্ষার্থীদর ভর্তি কার্যক্রম শুরু হবে। প্রতিষ্ঠানটির দাবি এটি বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের জন্য একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান।
মাদ্রাসাটির শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আবদুল আজিজ বলেন, হিজড়া সম্প্রদায় সমাজের কাছে দেশের কাছে বোঝা। এরা যেনো রাষ্ট্রের কাছে বোঝা না হয়ে মানব সম্পদে রূপান্তরিত হতে পারে সেজন্যই এ ধরণের কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি আরো বলেন, ভবিষ্যতে বিভিন্ন জায়গায় মাদ্রাসাটির শাখা খোলার বিষয়েও চিন্তা ভাবনা রয়েছে।
হিজড়া, বৃহন্নলা, কিন্নরী- যে নামেই ডাকা হোক না কেন, বাংলাদেশে পরিবার ও সমাজে তারা নানাভাবে অবহেলিত ও অবাঞ্ছিত। তৃতীয় লিঙ্গের এ সম্প্রদায় জন্মদিনের অনুষ্ঠানে নেচে গেয়ে, অথবা নতুন শিশু জন্ম নিলে বখশিশ তুলে জীবিকা চালিয়ে থাকেন।
এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে এ সম্প্রদায়ের সুনিধি জানান, অধিকাংশ তৃতীয় লিঙ্গের মানুষ শিক্ষা থেকে বঞ্চিত। এ কারণে দেশের বিভিন্ন পর্যায়ে তাদের কোনো প্রতিনিধি নেই। তবে সুশিক্ষায় শিক্ষিত হলে তারাও সমাজে নানাভাবে অবদান রাখতে পারবে।
শেয়ার করুন এই পোস্ট
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Share on Telegram (Opens in new window) Telegram
- Share on X (Opens in new window) X
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Print (Opens in new window) Print
- Email a link to a friend (Opens in new window) Email
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
