এইমাত্র পাওয়া

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থিদের অনলাইনে নবীনবরন

নিজস্ব প্রতিবেদকঃ  

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ফল সেমিস্টার ২০২০-এ ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ ৫ নভেম্বর অনলাইনে অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি। সম্মানিত অতিথি ছিলেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো: রেজাউল করিম।

স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব:) কাজী ফকরুদ্দীন আহমেদ।

বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন।

এ সময় অন্যান্যের মধ্যে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, ডিন, চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীরা অনলাইনে উপস্থিত ছিলেন।

সাউথইস্টের বোর্ড চেয়ারম্যান স্প্রিং সেমিস্টার ২০২১ এ টিউশন ফি’তে ২৫% ও ভর্তি ফি’তে ৫০% স্কলারশিপে ভর্তির ঘোষণা দেন। এছাড়াও তিনি জানান, ১১টি ভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ ১০০% স্কলারশিপে সাউথইস্টে ভর্তির সুযোগ রয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.