এইমাত্র পাওয়া

ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দিবেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক:
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও পরিদপ্তরে প্রেষণে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে মতবিনিময় করবেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। ওই মত বিনিময় সভা থেকে মাঠ প্রশাসনসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দেয়া হবে বলে জানা গেছে

আগামী ৭ নভেম্বর বিকেল ৩টায় বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হবে বলে মঙ্গলবার (৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক নোটিসে জানানো হয়েছে।

জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুনের সভাপতিত্বে সভায় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড.আহমদ কায়কাউস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, আইন ও বিচার বিভাগের সচিব মো.  গোলাম সারওয়ার এবং ঢাকা বিভাগের কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মোস্তাফিজুর রহমান ঐ সভায় উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানা গেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.