এইমাত্র পাওয়া

সাহিত্য পুরস্কার পেলেন আবদুল্লাহ আবু সায়ীদ

শিক্ষাবার্তা ডেস্কঃ  

আনন্দ আলো গোলন্দাজ সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। ২০২০ সালের জন্য এই পুরস্কার পেয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান উদ্যোক্তা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

পুরস্কারের মূল্যমান এক লাখ টাকা। অচিরেই আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের হাতে তুলে দেয়া হবে।

গফরগাঁওয়ের বিশিষ্ট সাহিত্যপ্রেমী বরেণ্য রাজনীতিবিদ আলতাফ হোসেন গোলন্দাজ স্মরণে চলতি বছর এই সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয়েছে।

জুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ প্রথমবারের জন্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এখন থেকে প্রতি বছরই দেশের একজন গুণী সাহিত্যিক ও কবি এই পুরস্কার পাবেন। প্রতি বছর একুশে বইমেলা শেষে ওই বছরের পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির নাম ঘোষণা করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.