এইমাত্র পাওয়া

ড. নীনা গড়বেন বিজয়ে ইতিহাস

নিউজ ডেস্ক।।

মার্কিন রাজনীতিতে বাংলাদেশিদের উত্থানের ক্ষেত্রে অনন্য ইতিহাস রচনার পথে রয়েছেন ড. নীনা আহমেদ।

পেনসিলভেনিয়া স্টেটের অডিটর জেনারেল পদে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে তিনি লড়ছেন। ৩ নভেম্বর প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টের ব্যালটে একই সঙ্গে ভোট হবে তার জন্যও। নির্বাচনের গতি-প্রকৃতি আলোকে সবাই মনে করছেন নীনাই জয়ী হবেন। স্টেটভিত্তিক কোনো আসনে এই প্রথম ড. নীনা জয়ী হলেই ইতিহাসের অংশ হবেন। ইতিমধ্যে তিনি প্রেসিডেন্ট ওবামার এশিয়াবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।

ফিলাডেলফিয়ার মতো বড় একটি সিটির ডেপুটি মেয়রের দায়িত্বও পালন করেছেন অত্যন্ত সুনামের সঙ্গে। দীর্ঘ তিন দশকের অধিক সময় যাবৎ অভিবাসীদের অধিকার ও মর্যাদা নিয়ে কাজের পাশাপাশি সততা ও দক্ষতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে আসা ড. নীনার পক্ষে প্রবাসীদের মধ্যেও ব্যাপক জাগরণ সৃষ্টি হয়েছে। সর্বশেষ গত ২৬ অক্টোবর ফিলাডেলফিয়ায় আপারডারবিতে তথ্যপ্রযুক্তি জগতে চাকরি পাইয়ে দিতে ইতিমধ্যে প্রশংসার অধিকারী ‘পিপল এন টেক’র মিলনায়তনে সর্বস্তরের প্রবাসীরা মিলিত হয়ে ড. নীনার নির্বাচনী তহবিলে আরও অর্থ দিয়েছেন। এ অনুষ্ঠানে বক্তব্যকালে সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে ড. নীনা বলেছেন, বিজয়ের ধারা সূচিত হয়েছে। তবে তা ধরে রাখতে ৩ নভেম্বর পর্যন্ত সবাইকে সোচ্চার থাকতে হবে।

প্রিয়-পরিচিত প্রতিবেশীদের উদ্বুদ্ধ করতে হবে ব্যালটযুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য। যুদ্ধ শুধু আমার জন্য নয়, প্রেসিডেন্ট পদেও জো বাইডেনের মতো একজন ভালো মানুষকে জয়ী করতে হবে। এটি সময়ের দাবি। ড. নীনা আহ্বান জানিয়েছেন প্রবাস প্রজন্মকেও মার্কিন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রাখতে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.